Rafsan Jane

AI

AI Coding Agent Field Guide 2026 — Copilot, Codex, Cursor, Claude Code

AI Coding Agent Field Guide 2026 — Copilot, Codex, Cursor, Claude Code

Rafsan The Developer August 8, 2026 17 min read 34 views
AI Coding Agent Field Guide 2026 — বাংলা Responsive HTML
AI CODING AGENT FIELD GUIDEAUGUST 2026
PERSONAL WORKFLOW • LARGE PROJECTS • PRACTICAL VIEW

Copilot, Codex, Cursor নাকি Claude Code — বড় Coding Project-এর জন্য আসলে কোনটা ভালো?

Laravel, Node.js, React, Next.js বা বড় full-stack project-এ AI ব্যবহার নিয়ে আমার নিজের practical ধারণা— কে শুধু code suggest করে, আর কে একটা complete engineering task শেষ পর্যন্ত নিতে পারে।

CodexLarge feature, refactor, migration ও full-task delegation
Claude CodeComplex debugging, reasoning ও architecture understanding
CursorInteractive editor workflow ও codebase navigation
CopilotVS Code, GitHub, Issue, PR ও CI-centric workflow
বাংলা Practical Coding Agent Guide2026 EDITION
AI CODING AGENT FIELD GUIDEQUICK MAP
At a Glance

এক নজরে আমার সিদ্ধান্ত

একটা tool সব জায়গায় সেরা না। কাজের ধরন বদলালে আমার পছন্দও বদলায়।

CODEX
CLAUDE CODE
CURSOR
COPILOT
AIDER

Full Project / Autonomous Task

Codex
9.5
Claude Code
9.3
Cursor
9.2
Copilot
9.0
Aider
8.3

আমি বড় feature delegate করব

প্রথম choice: Codex

FULL TASK

আমি নিজে editor-এ coding করব

প্রথম choice: Cursor; GitHub-heavy হলে Copilot

INTERACTIVE

Messy codebase debug/refactor

Claude Code shortlist-এর একদম উপরে

DEEP REASONING

আমার practical combo

Codex + Cursor + GitHub; দরকারে Claude Code review

WORKFLOW
মূল কথা: AI coding agent-এর quality শুধু model দিয়ে ঠিক হয় না। Repository context, terminal/tool access, Git integration, testing loop, change isolation এবং long-task execution—সবকিছু একসাথে matter করে।
বাংলা Practical Coding Agent Guide
AI CODING AGENT FIELD GUIDEContext & Reality
Context & Reality

কিছুদিন আগেও AI coding tool বলতে আমার মাথায় প্রথমে আসত GitHub Copilot। Code লিখছি, পাশে suggestion আসছে, কোনো function বুঝতে পারছি না—Chat-এ জিজ্ঞেস করলাম। এই পর্যন্ত ঠিক ছিল।

কিন্তু এখন situation অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আর প্রশ্নটা “কে ভালো autocomplete দেয়?” না। আমার কাছে আসল প্রশ্ন হচ্ছে— “আমি একটা বড় task দিলে কে সেটা বুঝে, plan করে, code change করে, test চালিয়ে usable অবস্থায় নিয়ে আসতে পারবে?”

বিশেষ করে Laravel, Node.js, React, Next.js বা API-heavy কোনো project নিয়ে কাজ করলে একটা feature মানে শুধু একটা Controller বা একটা Route না। Database migration আছে, validation আছে, permission আছে, frontend change থাকতে পারে, API response আছে, existing feature যেন না ভাঙে সেটা দেখতে হবে, test করতে হবে।

এই জায়গায় এসে Copilot, Codex, Cursor, Claude Code—সবগুলাকে একই category-র tool মনে করলে ভুল হবে। প্রত্যেকটার strength আলাদা।

প্রথমে একটা জিনিস পরিষ্কার করা দরকার

আগে Codex নিয়ে আমার ধারণাও একটু অন্যরকম ছিল। কারণ অনেকেই Codex নামটা শুনলেই পুরোনো OpenAI coding model বা প্রথম দিকের Codex CLI-এর কথা চিন্তা করে।

কিন্তু এখনকার Codex সেই জায়গায় নেই। এটা এখন শুধু code generate করার tool না; বরং full software engineering task handle করার জন্য তৈরি agent।

একইভাবে GitHub Copilot-কেও শুধু autocomplete tool ভাবার সুযোগ নেই। Copilot-এর Agent workflow, CLI, Plan Mode, Autopilot এবং parallel subagent workflow আসার পর ওটাও অনেক বেশি capable হয়েছে।

আমার কাছে বড় পার্থক্যটা এখানে: Copilot বা Cursor বেশি comfortable লাগে যখন আমি নিজে coding-এর মধ্যে আছি। আর Codex বা Claude Code বেশি interesting হয়ে যায় যখন আমি একটা complete engineering task AI-এর হাতে delegate করতে চাই।

বড় project বলতে আমি কী বুঝাচ্ছি?

ধরেন, একটা existing Laravel project আছে। এর মধ্যে already customer, package, billing, payment, admin panel, notification—অনেক module আছে।

এখন requirement আসল:

একটা complete Reseller Management module লাগবে।

- Reseller CRUD
- User management
- Role & permission
- Wallet
- Transaction history
- Customer assignment
- API
- Admin panel
- Validation
- Audit log
- Database migration
- Automated test

এই task-এ আমি এমন AI চাই না যে শুধু আমাকে Controller-এর code লিখে দিল। আমি চাই agent আগে project ঘুরে দেখুক—existing architecture কী, authentication কীভাবে করা, service layer আছে কিনা, database naming convention কী, permission কীভাবে handle হয়—এসব বুঝে তারপর কাজ শুরু করুক।

আমার কাছে এখান থেকেই আসল AI coding agent-এর পরীক্ষা শুরু।

বাংলা Practical Coding Agent Guide
AI CODING AGENT FIELD GUIDEPrimary Agents
Primary Agents

১. Codex — বড় task delegate করার জন্য এখন আমার প্রথম পছন্দ

আমার বর্তমান use case অনুযায়ী Codex-কে আমি সবচেয়ে বেশি value দিচ্ছি full-task development-এর জায়গায়

কারণ বড় একটা requirement দিলে এটা শুধু code suggestion দিয়ে থামে না। Repository inspect করা, relevant file বের করা, multiple file change করা, command run করা, test করা, failed test থাকলে আবার fix করা—এই পুরো loop-এর জন্য Codex-এর workflow এখন অনেক বেশি practical।

আর multi-agent workflow আমার কাছে সবচেয়ে interesting জিনিসগুলোর একটা। কারণ সব কাজ একটা agent-কে sequentially না দিয়ে আলাদা task parallel-এ handle করা সম্ভব।

Main Task
   │
   ├── Backend logic
   │
   ├── Database & migration
   │
   ├── Frontend changes
   │
   ├── Automated tests
   │
   └── Review / regression check

বড় project-এ এই approach-এর benefit আছে। কারণ backend-এর কাজ করতে করতে frontend task পুরোপুরি বসে থাকতে হচ্ছে না।

তবে একটা জিনিস পরিষ্কার—আমি Codex-কে production server-এর unrestricted access দিয়ে বলব না, “যা লাগে করো”। ভালো agent মানেই blind trust না।

২. Claude Code — complex debugging আর code বুঝতে খুব strong

Claude Code-কে আমি Codex-এর সবচেয়ে কাছের competitor মনে করি।

বিশেষ করে project-এর logic একটু messy হলে বা bug এমন হয় যে একটা জায়গার error আসলে অন্য পাঁচটা জায়গার behaviour-এর সাথে connected—এই ধরনের debugging-এ Claude Code বেশ useful।

Terminal-এর ভেতর থেকেই project explore করতে পারে, file edit করতে পারে, command চালাতে পারে, test/lint run করতে পারে এবং Git workflow-এর সাথেও কাজ করতে পারে।

আমার কাছে Claude Code-এর advantage হচ্ছে—অনেক সময় এটা আগে code-এর relation বোঝার চেষ্টা করে, তারপর edit করতে যায়। Deep refactoring বা unfamiliar codebase বুঝতে এই behaviour কাজে আসে।

তাই Codex যদি আমার primary implementation agent হয়, Claude Code-কে আমি খুব সহজেই second opinion বা review/debugging agent হিসেবে রাখব।

বাংলা Practical Coding Agent Guide
AI CODING AGENT FIELD GUIDEEditor & GitHub
Editor & GitHub

৩. Cursor — আমি নিজে coding করলে সম্ভবত এটাকেই আগে খুলব

এখন একটা interesting ব্যাপার হচ্ছে—overall বড় task-এর ranking আর day-to-day coding-এর ranking আমার কাছে এক না।

আমি যদি নিজে editor-এর সামনে বসে Laravel বা Node project নিয়ে কাজ করি, code browse করি, file jump করি, ছোট change করি, একটা method বুঝতে চাই, multiple file edit review করতে চাই—তাহলে Cursor আমার কাছে এখনো খুব comfortable

Cursor-এর বড় সুবিধা হলো AI workflow-টা editor-এর সাথে খুব naturally মিশে আছে।

  • Codebase search করা সহজ
  • Relevant file ধরে কাজ করতে পারে
  • Diff দেখে change review করা সহজ
  • একই workspace-এ frontend/backend নিয়ে কাজ করা যায়
  • Background task আলাদা branch/worktree-এ চালানো যায়
  • Parallel subagent use করা যায়

তাই “Cursor ভালো না Codex ভালো?”—এই প্রশ্নের আমার উত্তর হলো, আপনি কীভাবে কাজ করছেন তার উপর depend করে।

আমি নিজে code-এর মধ্যে থাকলে Cursor। বড় feature delegate করতে চাইলে Codex।

৪. GitHub Copilot — আগের Copilot আর এখনকার Copilot এক জিনিস না

Copilot নিয়ে সবচেয়ে বেশি outdated ধারণা আমি দেখি এই জায়গায়। অনেকে এখনো মনে করে Copilot মানে line লিখলাম, পরের line suggest করল।

সেটা এখন Copilot-এর capability-এর ছোট একটা অংশ।

Copilot CLI-এর Autopilot workflow-এ একটা defined task দিলে agent multiple step নিজে continue করতে পারে। আবার /fleet দিয়ে বড় task ছোট independent task-এ ভাগ করে parallel subagent-কে দেওয়া যায়।

GitHub-centric team হলে এই জিনিসগুলো আরো useful হয়ে যায়।

GitHub Issue
      │
      ▼
Implementation Plan
      │
      ▼
Agent / Subagents
      │
      ▼
Code Changes
      │
      ▼
Tests / CI
      │
      ▼
Pull Request
      │
      ▼
Human Review

বিশেষ করে project management যদি আগে থেকেই GitHub Issues, PR, Actions এবং review-এর উপর চলে, তখন Copilot-এর value শুধু “coding assistant” হিসেবে বিচার করলে কম করে দেখা হবে।

আমার কাছে Copilot-এর বড় strength হচ্ছে ecosystem integration।

তাহলে Aider, Cline, Windsurf এগুলো কোথায়?

এগুলো খারাপ tool না। বরং কিছু use case-এ খুব useful।

Aider অনেকদিন ধরেই repo-aware CLI coding-এর জন্য ভালো option। Git-based workflow-এর কারণে change track করাও convenient।

Cline-এর advantage হচ্ছে flexibility। নিজের model/API setup নিয়ে কাজ করতে চাইলে control পাওয়া যায়।

Windsurf editor-based AI workflow পছন্দ করলে ভালো option।

কিন্তু আমি যদি আজকে একটা commercial Laravel/Node project শুরু করি এবং limited number of tool choose করতে চাই, তাহলে personally এগুলোকে আমার প্রথম দুই-তিনটা choice-এর মধ্যে রাখব না।

বাংলা Practical Coding Agent Guide
AI CODING AGENT FIELD GUIDERanking & Use Cases
Ranking & Use Cases

আমার বর্তমান ranking

একটা কথা আগে বলে রাখি—নিচের score কোনো official benchmark না। এটা purely আমার use case অনুযায়ী practical ranking: existing বড় project বুঝে complete feature/task handle করা।

Rank Tool আমি কোথায় বেশি use করব Personal Score
1 Codex Large feature, migration, refactor, end-to-end task 9.5/10
2 Claude Code Complex debugging, architecture understanding, refactor 9.3/10
3 Cursor Interactive development, codebase navigation, daily coding 9.2/10
4 GitHub Copilot VS Code + GitHub + Issue/PR/CI workflow 9.0/10
5 Aider CLI workflow, focused repo changes 8.3/10

কিন্তু আমি নিজে বসে coding করলে ranking অন্যরকম

Interactive Coding

Editor-এর মধ্যে বসে নিজের হাতে code লিখলে আমার প্রথম choice Cursor।

Cursor → First Choice

VS Code + GitHub

GitHub ecosystem ছাড়তে না চাইলে Copilot অনেক বেশি logical choice।

Copilot → Strong Choice

Full Task Delegation

একটা feature প্রায় engineer-এর মতো হাতে তুলে দিতে চাইলে Codex।

Codex → First Choice

Debug / Refactor

Complicated project logic বুঝে root cause খুঁজতে Claude Code।

Claude Code → Very Strong
বাংলা Practical Coding Agent Guide
AI CODING AGENT FIELD GUIDELaravel Workflow
Laravel Workflow

আমি হলে Laravel project-এ কীভাবে AI use করতাম?

ধরেন আমার project-এর structure অনেক বড়।

ISP Management System

├── Customers
├── Packages
├── Billing
├── Invoices
├── Payments
├── MikroTik
├── SMS
├── Tickets
├── Resellers
├── Reports
└── Admin Panel

আমি সরাসরি Codex বা অন্য কোনো agent-কে এইটা বলব না:

Build me the full reseller system.

Technically agent হয়তো কাজ শুরু করে দেবে। কিন্তু আমি এইভাবে কাজ করতে comfortable না।

Step 1 — আগে শুধু project বুঝতে দেব

Analyze this repository first.

Do not modify any file yet.

Understand:

- Project architecture
- Authentication
- Authorization / permission
- Database conventions
- Existing service pattern
- API response format
- Validation pattern
- Frontend structure
- Testing framework
- Existing reseller-related logic, if any

After analysis, prepare an implementation plan.

এই step আমার কাছে খুব important। কারণ agent যদি existing architecture না বুঝেই coding শুরু করে, তাহলে technically working code দিলেও project-এর মধ্যে একটা completely different pattern ঢুকিয়ে দিতে পারে।

Step 2 — Plan review

Agent কী কী file touch করবে, database-এ কী change করবে, পুরোনো feature-এর উপর impact আছে কিনা—আমি আগে plan দেখি।

Step 3 — তারপর implementation

Implement the approved plan.

Requirements:

- Follow the existing project architecture
- Do not rewrite unrelated code
- Use existing authentication and permission patterns
- Add necessary migrations
- Add validation
- Add tests
- Run existing tests
- Run new tests
- Fix regressions caused by your changes
- Summarize every important file changed

Step 4 — আলাদা review

সম্ভব হলে implementation করা agent দিয়েই শুধু final review করাই না। অন্য agent বা নিজের manual review রাখি।

উদাহরণ হিসেবে Codex implementation করলে Claude Code দিয়ে security, architecture এবং regression review করানো যায়।

বাংলা Practical Coding Agent Guide
AI CODING AGENT FIELD GUIDEPractical Setup
Practical Setup

আমার ideal setup কোনটা?

এখন যদি আমাকে Laravel + Node + React/Next.js নিয়ে বড় commercial project manage করতে হয়, personally আমার setup হবে:

                    ME
                     │
                     ▼
              Requirement / Issue
                     │
                     ▼
                  CODEX
             Primary Task Agent
                     │
          ┌──────────┼──────────┐
          │          │          │
          ▼          ▼          ▼
       Backend    Database   Frontend
          │          │          │
          └──────────┼──────────┘
                     │
                     ▼
                   Tests
                     │
                     ▼
              Claude Code Review
                     │
                     ▼
                  Git Diff
                     │
                     ▼
                GitHub PR
                     │
                     ▼
                  Staging
                     │
                     ▼
               Human Testing
                     │
                     ▼
                Production

আর আমি যখন নিজে coding করছি, তখন পাশে Cursor অথবা Copilot

সহজ করে বললে আমার favourite combination:

আমার practical combo Codex + Cursor + GitHub

আর difficult debugging/review-এর জন্য দরকার হলে Claude Code

একটা ভুল আমি এখন আর করি না

AI ভালো দেখে পুরো project একবারে তার হাতে ছেড়ে দেওয়া।

ধরেন prompt দিলাম:

Make a complete ERP system.

এটা দিয়ে অনেক code পাওয়া সম্ভব। কিন্তু maintainable commercial software পাওয়া আর অনেক code পাওয়া এক জিনিস না।

আমার কাছে better workflow হচ্ছে:

  1. Requirement পরিষ্কার করা
  2. Existing project analysis
  3. Architecture decision
  4. Implementation plan
  5. Database change
  6. Backend implementation
  7. API
  8. Frontend
  9. Automated test
  10. Security review
  11. Regression test
  12. Staging test
  13. তারপর production

Agent যত smart হোক, Git ছাড়া আমি ভরসা করি না

এই জায়গাটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই।

Codex হোক, Claude Code হোক, Cursor হোক বা Copilot— main branch-এ agent দিয়ে experiment করা উচিত না।

আলাদা feature branch বা worktree ব্যবহার করলে agent ভুল করলেও rollback করা সহজ।

main
 │
 ├── feature/reseller-module
 │
 ├── feature/payment-update
 │
 └── fix/billing-regression

AI agent-এর বড় সুবিধাই হচ্ছে speed। সেই speed-এর কারণে ভুলও খুব দ্রুত বড় হয়ে যেতে পারে। তাই Git history, diff এবং review আমার কাছে optional না।

Database-এর জায়গায় আমি সবচেয়ে বেশি careful

Laravel বা Node project-এ একটা code bug fix করা যায়। কিন্তু ভুল database migration production data-এর ক্ষতি করলে ব্যাপারটা অন্য level-এর।

তাই আমি agent-কে clear instruction দেব:

  • Existing migration modify না করতে
  • নতুন migration তৈরি করতে
  • Destructive schema change আলাদা করে report করতে
  • Production database command নিজে থেকে run না করতে
  • Data migration হলে আগে backup/rollback strategy explain করতে
বাংলা Practical Coding Agent Guide
AI CODING AGENT FIELD GUIDEDecision Framework
Decision Framework

AI agent বেছে নেওয়ার সময় শুধু model দেখলে হবে না

আগে আমরা বেশি আলোচনা করতাম GPT ভালো নাকি Claude ভালো। এখন আমার কাছে ওই comparison একা যথেষ্ট না।

কারণ একটা coding agent কত ভালো হবে তার মধ্যে model-এর পাশাপাশি আরো অনেক জিনিস কাজ করে:

  • Repository context কীভাবে নেয়
  • Relevant file কীভাবে খুঁজে
  • Tool/terminal access কেমন
  • Change isolation আছে কিনা
  • Parallel task চালাতে পারে কিনা
  • Git integration কেমন
  • Test failure-এর পরে নিজে retry/fix করতে পারে কিনা
  • Long task-এর context ধরে রাখতে পারে কিনা

এজন্য একই underlying model দুইটা আলাদা coding tool-এর মধ্যে completely different experience দিতে পারে।

সবশেষে Copilot না Codex?

এই দুইটার মধ্যে যদি আমাকে শুধু একটা choose করতে বলা হয়, আমি আগে use case জানতে চাইব।

আমি নিজে সারাদিন VS Code-এ coding করব?

তাহলে Copilot খুব logical choice। Especially GitHub-এর মধ্যে project manage করলে।

আমি বড় একটা feature AI-এর হাতে delegate করতে চাই?

তাহলে আমার choice হবে Codex

আমি editor-first experience চাই?

তাহলে আমি Cursor consider করব।

Project অনেক complex, debugging/refactor বেশি?

Claude Code আমার shortlist-এর একদম উপরে থাকবে।

আমার Final Verdict

২০২৬-এ এসে আমার কাছে “best coding AI কোনটা?”—এই প্রশ্নের এক লাইনের answer আর নেই।

তবে বড় Laravel, Node.js বা full-stack project-এর complete task handle করার কথা বললে Codex এখন আমার প্রথম choice।

Complex debugging আর codebase reasoning-এর জন্য Claude Code খুব কাছাকাছি।

আর আমি নিজে বসে coding করলে Cursor-এর editor experience আমার বেশি পছন্দ। GitHub-heavy workflow হলে Copilot-ও বাদ দেওয়ার কোনো কারণ নেই।

তাই একটা tool দিয়ে সবকিছু করার চেষ্টা না করে আমি কাজ অনুযায়ী tool বেছে নেওয়াটাকেই বেশি practical মনে করি।

আমার নিজের workflow যদি এক লাইনে বলতে হয়:

বড় কাজ Codex-কে দিই, নিজে coding করলে Cursor/Copilot ব্যবহার করি, দরকার হলে Claude Code দিয়ে দ্বিতীয়বার review করি।

Note: উপরের ranking কোনো official benchmark না। এটা বড় project, autonomous task completion, code review এবং day-to-day development workflow নিয়ে আমার নিজের practical preference।

বাংলা Practical Coding Agent Guide